অপহরণের ৫ মাস পর স্কুলছাত্রী উদ্ধার

news-image

নাটোর প্রতিনিধি : নাটোরের হালসা এলাকা থেকে অপহরণের ৫ মাস পরে স্কুলছাত্রী উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গতকাল বুধবার দুপুরে সিংড়া থানার চামারী বাজার থেকে জাহিদকে গ্রেপ্তার করে র‌্যাব।

অপহরণকারী জাহিদ (২৩) সিংড়া থানার সূর্যপাড়া গ্রামের বাসিন্দা।

আজ বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।

তিনি আরও জানান, জাহিদ হোসেন দীর্ঘদিন থেকে সদর উপজেলার হালসা এলাকার তৈয়ব আলীর নাতনীকে উত্যক্ত করছিলেন। নিষেধ করায় চলতি বছরের ২৮ মে সন্ধ্যায় জাহিদ তৈয়ব আলীর নাতনীকে তার বাড়ির সামনে থেকে অপহরণ করেন।

পরে তৈয়ব আলী ১ জুন সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে জাহিদকে প্রধান করে একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ জাহিদের পিতা শহিদুলকে গ্রেপ্তার করে। এর ৫ মাস পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে গতকাল বুধবার দুপুরে সিংড়া থানার চামারী বাজার থেকে জাহিদকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে সদর থানায় হস্তান্তর করে র‌্যাব।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান