অন্যরকম ঝামেলায় বিশাখা ফেসবুক নিয়ে

news-image

বিনোদন প্রতিবেদক : সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক নিয়ে তারকারা প্রায়ই বিড়ম্বনায় পড়েন। এ কারণে এরই মধ্যে একাধিক বলিউড তারকা ফেসবুক ব্যবহার করা বন্ধ করে দিয়েছেন। তবে এবার এক বলিউড তারকা ফেসবুক নিয়ে পড়েছেন অন্যরকম ঝামেলায়। তিনি হচ্ছেন বিশাখা সিং। নিজের ফেসবুকে ছবি পোস্ট করেছিলেন বিশাখা। ছবিটিতে কোন অশ্লীলতা ছিল না। ছিল না কোন যৌন আবেদনও। বিশাখা শুধু টি-শার্ট জিন্স পরে নিজের প্রোফাইল ছবি পরিবর্তন  করেছেন। তাহলে কেন বিতর্ক, এত আলোচনা-সমালোচনা? জানা গেছে, ছবিটিতে মহম্মদ মুস্তাকিম সাইফি নামে বিশাখার এক ফেসবুক বন্ধু বাজে মন্তব্য করেছেন। সাইফি তাতে লিখেছেন, ‘নাইস লুকিং অ্যান্ড নাইস বুবস’। এ নিয়ে বেশ চটে যান ২০১৩ সালের ‘ফুখরে’ ছবিখ্যাত এ নায়িকা। শুধু কি তাই, সাইফির মন্তব্যে উচিৎ জবাব দেন বিশাখা। ফিরতি মন্তব্যে তিনি বলেন, এরপর লজ্জা থাকলে আর এমন উল্টোপাল্টা মন্তব্য করবেন না। সুন্দর স্তন। হ্যাঁ, আমি জানি আমি একজন মেয়ে। সব মেয়েরই স্তন আছে। আপনার মায়ের, বোনের, ঠাকুমার, কাকিমার, পিসি-মাসিদের, বান্ধবীদের এমনকি আপনার মেয়েরও। আপনি কি কখনও তাদের স্তনের প্রশংসা করেছেন? আমার সামনে দাঁড়িয়ে কথাটা বলার সাহস রাখেন? বিশাখার এমন মন্তব্যে সারা বলিউডে ব্যাপক আলোচনার জন্ম নেয়। শুধু তাই নয়, এ নিয়ে ভিন্ন কথাও শোনা যাচ্ছে। ফেসবুকের ওই আইডিকে ফেক বলেও ধারণা করছেন কেউ কেউ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার