অনৈতিক কাজে চাপ, হিজড়াকে ছুরিকাঘাতে হত্যা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগে ছুরিকাঘাতে আব্দুস সাত্তার নীলা (২৬) নামে তৃতীয় লিঙ্গের (হিজড়া) একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে পরীবাগ এলাকার ফুটওভারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিফাত নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত শফিউল্লাহ জানান, গুরুতর আহত অবস্থায় নীলাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানা গেছে, ফুটওভার ব্রিজের ওপরে ওই কিশোরকে জোরপূর্বক ওই হিজড়া অনৈতিক কাজ করাতে চাচ্ছিল। তখন সে একটি ছুরি দিয়ে তাকে আঘাত করে। পরে নীলার সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান