অনেক রক্ত ছিলো শেন ওয়ার্নের রুমে

news-image

অনলাইন ডেস্ক : ক্রিকেট বিশ্বকে নির্বাক করে দিয়ে গত শুক্রবার পরপারে পাড়ি জামিয়েছেন অস্ট্রেলিয়ান লেগ স্পিনার শেন ওয়ার্ন। ছুটি কাটাতে গিয়ে থাইল্যান্ডের কোহ্‌ সামুইয়ে নিজের হোটেল রুমে নিথর অবস্থায় পাওয়া গেছে ওয়ার্নকে।

প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক বলে জানানো হয়েছে। মৃত্যুর আগে ওয়ার্নের বুকে ব্যথা করছিল, এমন খবর জানিয়েছে থাইল্যান্ড পুলিশ। তবে থাই পুলিশ আরেকটি তথ্যও জানিয়েছে। ওয়ার্নের হোটেল রুমে প্রচুর রক্ত পাওয়া গেছে।

গতকাল শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টার একটু পর ওয়ার্নকে তার রুমে ডাকতে যান তার সহকারী অ্যান্ড্রু নিওফিতু। কোনো সাড়া না পেয়ে রুমে ঢুকে ওয়ার্নকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে সিপিআর দেওয়া শুরু করে।

দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে তাকে থাই আন্তর্জাতিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

গতকাল পারিবারিক সূত্রকে উদ্ধৃত করে পুলিশ এও জানিয়েছে, অ্যাজমার রোগী ওয়ার্ন কদিন আগেও হার্টের চিকিৎসক দেখিয়েছেন।

এ কারণে ওয়ার্নের মৃত্যুকে সন্দেহজনক বলে মনে করছে না পুলিশ। কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি।

বো ফুত পুলিশ স্টেশনের সুপারিনটেনডেন্ট ইউত্তানা সিরিসোমবাত কাল জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য আজ থাইল্যান্ডের মূল ভূখণ্ডে নেওয়া হবে।

তবে ফল কখন জানা যাবে, সেটা কাল বলতে রাজি হননি সিরিসোম্বা, ‘আমি নিশ্চিত নই (কখন বলা যাবে), কারণ এটা চিকিৎসকের মতামতের ওপর নির্ভর করে।’

ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়ার আগেই জানা গেছে ওয়ার্নের রুমে রক্ত পাওয়া গেছে। স্থানীয় পুলিশ কমান্ডার সাতিত পলপিন্ত থাইল্যান্ডের সংবাদমাধ্যমকে বলেছেন, ‘রুমে অনেক রক্ত পাওয়া গেছে। যখন সিপিআর দেওয়া শুরু করেছিল, মৃতের মুখ দিয়ে অনেক পানীয় বের হয়েছিল, রক্তও ছিল।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার