অনেক দেশের তুলনায় আমরা ভালো আছি: স্বাস্থ্যমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : আগামী মাসে দুই কোটি মানুষকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি বলেন, করোনাকালে দেশের মানুষকে কীভাবে ভালো রাখা যায় আমরা সেই চেষ্টা করছি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে করোনায় মৃত্যু ও সংক্রমণের হার কমে গেছে। আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। অনেক দেশের তুলনায় আমরা ভালো আছি। এই ভালো রাখার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনাকে কোনোভাবেই অবহেলা করা যাবে।

জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্র করে জাতির পিতাকে হত্যা করেছে। সেই ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি। ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার চেস্টা করা হয়েছিল। দেশ নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে, হেফাজতের মাধ্যমে সরকার হঠানো চেষ্টা করা হয়েছিল। বিএনপি-জামাত-হেফাজতের নেতাকর্মীরা দলের মধ্যে ঢুকে যাতে ষড়যন্ত্র করতে না পারে সে দিকে নেতাকর্মীদের সর্তক থাকতে হবে।

মানিকগঞ্জ সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহ-সভাপতি এ বি এম হেলাল উদ্দিন, আব্দুল মজিদ ফটো, রমজান আলী, সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম, সুলতানুল আজম খান আপেল, কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মী চ্যাটার্জি, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আরশেদ আলী বিশ্বাস প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার