অনিয়মের সুযোগ নেই, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে হচ্ছে’

news-image

‘নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানিয়েছেন কোন ধরনের অনিয়মের সুযোগ নেই এখানে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার চারুকলা অনুষদের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ঢাবি উপাচার্য বলেন, দেশের বিভাগীয় সাতটি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ক্যাম্পাসের বাইরেও ভর্তি পরীক্ষা নিচ্ছি আমরা। এটি আমাদের জন্য চ্যালেঞ্জ হলেও গ্রহণযোগ্য, ভালো একটি পরীক্ষার জন্য যে অনুকূল পরিবেশ এবং প্রস্তুতি থাকতে হয় সবগুলোই এখানে উপস্থিত আছে। পরীক্ষাগুলো অত্যন্ত সুন্দর ও শৃঙ্খলার সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা প্রশ্নের গুণগতমান নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেছেন। স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষা ব্যবস্থাপনার বিষয়টি প্রতিপালিত হয়েছে। সবকিছু মিলে সার্বিকভাবে সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সম্মিলিত আন্তরিক প্রয়াসের ফলে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিস তথ্যানুযায়ী, মোট পরীক্ষার্থীর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮ হাজার ১৬৬ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫৭৭ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯৪৩ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮৯৭ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ২৭০ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৬১ জন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪২৮ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৯৬৪ জন পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার