অনাস্থা ভোটের আগে চাপ বাড়ল ইমরানের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পার্লামেন্টে অনাস্থা ভোটের আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের গুরুত্বপূর্ণ মিত্র দল বিরোধীদের সঙ্গে হাত মেলানোয় তার পদত্যাগের চাপ আরও বেড়ে গেছে। সিন্ধু প্রদেশের একটি প্রধান রাজনৈতিক শক্তি মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম-পি) দল গতকাল বুধবার ঘোষণা করেছে যে তারা ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন জোট সরকার ছেড়ে যাচ্ছে।

এদিকে পাকিস্তানের জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তোলা অনাস্থা প্রস্তাব নিয়ে এপ্রিলের প্রথম সপ্তাহে ভোট হতে পারে। বিরোধীরা জোটবদ্ধ হয়ে তোলা এ প্রস্তাব নিয়ে ভোটের দিন দলীয় আইনপ্রণেতাদের (এমএনএ) জাতীয় পরিষদে যেতে নিষেধ করেছেন ইমরান। গত মঙ্গলবার সরকারি দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান হিসেবে এ নির্দেশনা দেন ইমরান খান। পাকিস্তানের জাতীয় পরিষদের নিম্নকক্ষে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ওঠার একদিন পর ইমরান খান এ নির্দেশ দিলেন। তার স্বাক্ষরিত দলীয় এক নির্দেশনায় বলা হয়েছে, ভোটাভুটির দিন পাকিস্তানের জাতীয় পরিষদের সংসদীয় দল পিটিআইর সব সদস্য ভোট দেওয়া থেকে বিরত থাকবেন অথবা জাতীয় পরিষদের বৈঠকে উপস্থিত থাকবেন না। কোনো সদস্য এ নির্দেশ লঙ্ঘন করবেন না বা অনাস্থা ভোটের সঙ্গে সম্পর্কিত অন্য কোনো সংসদীয় দল/গোষ্ঠীর পক্ষে অবস্থান নেবেন না। তবে আইনপ্রণেতাদের সতর্ক করা হলেও নির্দেশ অমান্য করলে কী শাস্তি হবে, সে সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা হয়নি। উল্লেখ্য, গত সোমবার জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলে বিরোধী দলগুলো।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান