অনলাইনে মোশাররফের ‘দৌড়’

news-image

বিনোদন প্রতিবেদক : সকালবেলা জরুরি কাজে বের হতে গিয়ে রুহুল আমিন জানতে পারে, তার গাড়িটি চুরি হয়েছে। সে নিকটস্থ থানায় যোগাযোগ করে। এদিকে তার ম্যানেজার জানায়, গাড়িতে কিছু বেআইনি এবং গোপন কাগজপত্র আছে। রুহুল আমিন তার এক নিজস্ব লোককে গাড়িটি পুলিশের হাতে পড়ার আগেই পুড়িয়ে দিয়ে যাবতীয় প্রমাণ নষ্ট করার নির্দেশ দেয়।

এর মাঝে রুহুল আমিনের স্ত্রী অহনা জানায়, তাদের ছেলে সায়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং সে সম্ভবত খেলতে খেলতে গাড়ির ট্র্যাঙ্কে আটকা পড়েছে। শুরু হয় অন্যরকম এক উত্তেজনা। এটি ওয়েব সিরিজ ‘দৌড়’র গল্প। ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান হইচই’য়ের ব্যানারে নির্মিত এই সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।

মজার বিষয় হচ্ছে, ‘দৌড়’র মাধ্যমে প্রথমবারের মতো কোনো সিরিজে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন তার সহধর্মিনী রোবেনা রেজা। এতে ব্যক্তিগত জীবনে ভীষণ সংসারী, একজন বিশিষ্ট ব্যাবসায়ী- রুহুল আমিন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।

রুহুল আমিনের প্রায় বিস্মৃত একটি অন্ধকার অতীত রয়েছে। কেউ ধারণা করতে পারেনি যে এই অতীত এতদিন পর রুহুল আমিনকে তাড়া করে তার গোছানো জীবনকে এলোমেলো করে দেবে।

রায়হান খানের পরিচালনায় এই সিরিজে আরও অভিনয় করেছেন- খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান ও ইন্তেখাব দিনার। এ ছাড়া চারজন চোরের চরিত্রে আছেন- ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, স্বগত এবং উজ্জ্বল মাহমুদ।

ইতিমধ্যে এসেছে এর ট্রেলার। এটি মুক্তি পাবে আগামী ২ মে হইচইয়ে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার