অনলাইনে নতুন আইফোনের ছবি

news-image

প্রযুক্তি ডেস্ক : বাজারে আসার এখনো নির্দিষ্ট তারিখ জানা যায়নি। তবে এরই মধ্যে আইফোনের নতুন মডেলের বেশ কয়েকটি ছবি অনলাইনে প্রকাশ হয়েছে। প্রাথমিকভাবে প্রকাশিত ছবি দেখে ধারণা করা হচ্ছে, বাহ্যিক খুব বেশি পরিবর্তন থাকছে না নতুন আইফোনের মডেলে। তবে নতুন একাধিক সুবিধা হালনাগাদ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

রুপালি রঙের ধাতব খাপের অ্যাপল কম্পিউটারের পণ্য নিয়ে নানা ধরনের ছবি প্রকাশ করেছে নাইন টু ফাইভ ম্যাক নামের একটি ওয়েবসাইট। এ সাইটে অনেকটা নিয়মিতভাবেই অ্যাপলের বিভিন্ন পণ্যের ছবি কিংবা তথ্য প্রকাশিত হয়। যদিও বিষয়টি গুজব হিসেবে চিহ্নিত করা হয় তবে এ সাইটের একাধিক পণ্যেরই সত্যতা পরবর্তী সময়ে পাওয়া গেছে। 

নতুন আইফোনের খাপ দেখে ধারণা করা হচ্ছে, আইফোন ৬-এর মতোই অনেকটা দেখতে হবে নতুন আইফোন। আকারে পরিবর্তন আসবে কি না—এ বিষয়ে কিছু জানা না গেলেও ক্যামেরার বিষয়টি আরও উন্নত হচ্ছে বলে জানা গেছে। নাম আইফোন ৬এস এবং ৬এস প্লাস অথবা আইফোন ৭ যাই হোক না কেন, আগামী সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকেই গ্রাহকেরা প্রি-অর্ডার করতে পারবেন বলে জানা গেছে। 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার