অনলাইনে আইফোন অর্ডার, পেলেন টয়লেট পেপারে মোড়ানো চকলেট

news-image

অনলাইন ডেস্ক : অনলাইন শপিং সাইটগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। হবে না কেন, অতি সহজে পণ্য হাতে পেতে কার না ভালো লাগে। এ জন্যই হয়তো আগ্রহী হয়ে উঠছে ক্রেতারা। কিন্তু এখানেও ভাবনার বিষয় আছে। অনলাইনে কেনাকাটা করতে গিয়ে ঠকছেন অনেকেই। এমনই এক ঘটনা ঘটল ইংল্যান্ডের লিডসের বাসিন্দা ড্যানিয়েল ক্যারলের সঙ্গে। অনলাইনে ফোন অর্ডার করে তার বদলে চকলেট পেলেন এই গ্রাহক।

গত ২ ডিসেম্বর মোবাইল প্রস্তুতকারক সংস্থা অ্যাপলের নিজস্ব ওয়েবসাইটে একটি আইফোন ১৩ অর্ডার দেন ড্যানিয়েল। ফোনটির বর্তমান বাজারমূল্য প্রায় এক লাখ টাকা।

পণ্য সরবরাহকারী সংস্থা ডিএইচএল ১৭ ডিসেম্বরের মধ্যে সেই মোবাইল ড্যানিয়েলের বাড়ি পৌঁছে দেবে বলে জানিয়েছিল। প্রায় দুই সপ্তাহ পর গত শুক্রবার পর্যন্ত সেই ফোন হাতে না পেয়ে তিনি ডিএইচএলের গুদাম থেকে মোবাইলটি ডেলিভারি নেওয়ার সিদ্ধান্ত নেন। সেই কথা তিনি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে জানালে তাকে শনিবার আসতে বলা হয়।

বাড়ি থেকে ২৪ মাইল দূরে ডিএইচএলের গুদাম থেকে মোবাইলটি নেওয়ার পর তার প্যাকিংয়ের গুণগত মান নিয়ে ড্যানিয়েলের মনে সন্দেহ তৈরি হয়। তড়িঘড়ি বাক্সটি খুলতেই তার চক্ষু চড়কগাছ! মোবাইলের বদলে বাক্সের ভেতরে রাখা রয়েছে দু’টি চকলেট। তাও আবার টয়লেট পেপারে মোড়ানো।

ঘটনাটি বিস্তারিত জানিয়ে টুইটারে পোস্ট করেন ড্যানিয়েল। তার পোস্টে সরবরাহকারী সংস্থা ডিএইচএলকেও ট্যাগ করেন। সংস্থার তরফ থেকে ড্যানিয়েলকে জানানো হয় যে তারা ঘটনাটির তদন্ত শুরু করেছে। ড্যানিয়েলকে যাতে মোবাইলটি পৌঁছে দেওয়া যায় সেই জন্য অ্যাপলের সঙ্গেও যোগাযোগ রাখছে বলে জানিয়েছে ওই প্রতিষ্ঠানটি।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান