অনন্ত জলিলের সিনেমা দেখবে ৭৪ শিল্পী

news-image

বিনোদন প্রতিবেদক : অসম্ভবকে সম্ভব করাই অনন্তের কাজ’—পর্দায় অনন্ত জলিলের এমন সংলাপ এখনও বহু মানুষ মনে রেখেছে। পর্দার সংলাপের মতো ঢাকাই সিনেমার অনেক অসম্ভবকে সম্ভব করেছেন এই চিত্রনায়ক, প্রযোজক। আরও একবার সেই সংলাপ সামনে আনলেন এই তারকা। জানালেন, ৭৪ জন চলচ্চিত্র শিল্পী এক হচ্ছেন তার নতুন ছবি ‘দিন- দ্য ডে’ দেখতে।

এক ভিডিও বার্তায় অনন্ত বলেন, ‘এবার শুধু আমি বা বর্ষা নই, ‘দিন- দ্য ডে’ দেখবেন আমাদের চলচ্চিত্রের ৭৪ জন আর্টিস্ট। আমরা একসঙ্গে ছবি দেখবো। এ ছাড়া থাকবেন সাংবাদিক ভাইয়েরা।’

জানা গেছে, আগামীকাল সোমবার সন্ধ্যা ৭টায় যমুনা ব্লকব্লাস্টারে সিনেমাটি দেখতে যাবেন চিত্রনায়ক আলমগীর, ফারুক, সোহেল রানা, উজ্জ্বল, ইলিয়াস কাঞ্চন, ববিতা, রোজিনা, সুচরিতা, চম্পা, রুবেল, ফেরদৌস, রিয়াজসহ একঝাঁক তারকা। এতে আরও থাকবেন নতুন প্রজন্মের প্রিয় মুখ সিয়াম আহমেদ, আরিফিন শুভ, বাপ্পি, ইমন, নিরব।

অনন্ত বলেন, ‘দুঃখের বিষয় শাকিব খান এবং আরও কয়েকজন শিল্পী দেশে নেই। দেশে থাকলে তাদের সঙ্গে নিয়ে সিনেমাটি দেখা যেত।’

এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়া তিনটি সিনেমার মধ্যে শতাধিক ও সর্বাধিক প্রেক্ষাগৃহে চলছে অনন্ত জলিল প্রযোজিত ও অভিনীত ‘দিন- দ্য ডে’। এ ছাড়া কম প্রেক্ষাগৃহে প্রদর্শিত হলেও আলোচনায় আছে অনন্য মামুনের ‘সাইকো’ এবং রায়হান রাফির ‘পরাণ’।

উল্লেখ্য, ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দিন- দ্য ডে’। শত কোটি টাকা বাজেটের এই সিনেমার শুটিং হয়েছে বাংলাদেশ, ইরান, আফগানিস্তান ও তুরস্কে। এতে বাংলাদেশ ছাড়াও লেবানন, ইরান এবং তুরষ্কের অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা কাজ করেছেন। সিনেমায় অনন্তের নায়িকা বর্ষা। এতে আরও অভিনয় করেছেন অনন্তের বন্ধু সুমন ফারুক, খল অভিনেতা মিশা সওদাগর। এটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান