অনন্ত জলিলকে ইরানের আদালতে তলব

news-image

বিনোদন ডেস্ক : দিন দ্য ডে’সিনেমা নিয়ে জটিলতায় এবার বাংলাদেশি নায়ক-প্রযোজক অনন্ত জলিলকে তলব করেছেন ইরানের তেহরানের একটি আদালত।

সোমবার দুপুরে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিষয়টি জানিয়ে চলচ্চিত্রটির ইরানি পরিচালক মুর্তজা আতশ জমজম বলছেন, ‘আদালতে জনাব অনন্ত জলিলকে তলবের সময় নির্ধারিত হয়েছে এবং উনি বা উনার আইনজীবীকে ২৫ ডিসেম্বর তেহরানে অবস্থিত ফৌজদারি আদালতের প্রসিকিউটর অফিসের নবম শাখায় উপস্থিত হতে হবে।’

আদালতে তলবের একটি কাগজও প্রকাশ করেছেন তিনি। যাতে ফারসি ভাষায় তেহরানের বিচার বিভাগীয় তদন্ত আদালতের সিলমোহর রয়েছে। যেখানে অনন্ত জলিল, পিতা আব্দুল গোফুর, মুনসুন ফিল্মস, কাকরাইল ঢাকার ঠিকানা রয়েছে।

উল্লেখ্য, গত ঈদুল আজহায় দেশের সিনেমা হলে মুক্তি পায় অনন্ত জলিল-বর্ষা অভিনীত সিনেমা ‘দিন: দ্য ডে’। এতে তাদের পাশাপাশি ইরান, আফগানিস্তান, তুরস্কসহ বিভিন্ন দেশের শিল্পীরা অভিনয় করেছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান