অধ্যাপক সিরাজুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে মামলা

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একটি প্রবন্ধে কটূক্তির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা করা হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার আদালতে এ মামলা দায়ের করেন নাজিম উদ্দিন সুজন (৬০) নামের এক ব্যক্তি। আদালত এ বিষয়ে আদেশের জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন। নাজিম উদ্দিন নগরের আগ্রাবাদ মোল্লাপাড়ার বাসিন্দা।

মামলার অপর দুই আসামি হলেন- বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক রাশেদ রউফ ও লেখক নেছার আহমেদ।

বাদীর আইনজীবী শাহিদা নুর জানান, চট্টগ্রাম একাডেমি থেকে ২০২০ সালের ১৭ মার্চ জাতির পিতার জন্মশতবার্ষিকীতে ‘জাতির পিতা’ নামে একটি পুস্তক প্রকাশিত হয়। এতে ‘শেখ মুজিবের গোপন শত্রু’ নামে প্রবন্ধে বঙ্গবন্ধুর প্রতি অবমাননার অভিযোগে মামলাটি করা হয়েছে। প্রবন্ধটির লেখক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

অভিযোগে বলা হয়, অধ্যাপক সিরাজুল ইসলামের প্রবন্ধে বলা হয়, ‘একাত্তরের আগে শেখ মুজিব আর পরের শেখ মুজিব এক নন, বড়ই সত্য কথা।’ আরেক লাইনে লেখা হয়, ‘নৈতিক পতনই তার দৈহিক পতন ডেকে আনে।’ প্রবন্ধের একাধিক লাইনে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে বাদী রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসেবে আদালতের আশ্রয় নিয়েছেন বলে উল্লেখ করেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার