অতিরিক্ত রাগ উঠেছে? জেনে নিন নিজেকে শান্ত করার কার্যকরী ৪ টি উপায়

anger2লাইফস্টাইল ডেস্ক : রাগ এমন একটি আবেগ যা মানুষ খুব কমই নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন। রাগের মাথায় অনেক অকাজ করে ফেলতে দেখা যায় অনেককেই। হুট করে রেগে যাওয়া ব্যক্তির চাইতে অবশ্য ঠাণ্ডা মানুষের রাগের মাত্রা বেশি হয়। কিন্তু রাগ মূলত ক্ষতিকর একটি আবেগ যা নিয়ন্ত্রণে রাখাটাই বুদ্ধিমানের কাজ। কারণ রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে অনেকেই অনেক বাজে কাজ করে বসেন যার কারণে হয়তো পরবর্তীতে আফসোস করতে হয় নতুবা অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। কিন্তু কীভাবে নিয়ে আসবেন নিজের রাগকে নিয়ন্ত্রণে? চলুন জেনে নেয়া যাক রাগ নিয়ন্ত্রণে আনার দারুণ কিছু টিপস।

১) সাথে সাথে গান শোনা শুরু করুন
গান সোনার বিষয়টি রাগ কমিয়ে আনার সবচাইতে ভালো একটি উপায়। মিউজিক এমন একটি জিনিস যা আমাদের মস্তিষ্ককে রিলাক্স করার ক্ষমতা রাখে এবং সেই সাথে মনোযোগ অন্যদিকে সরিয়ে নেয়ার কাজটি করে। যার ফলে রাগটি আপনাআপনিই কমে যেতে শুরু করে। পারলে গানের তালে একটু হাত পাও ছুঁড়ে নিতে পারেন। এতে আরও দ্রুত ভালো ফলাফল পাবেন।

২) অন্ধকার কোনো ঘরে চলে যান
ব্যাপারটি অনেক হাস্যকর মনে হলেও এটি বেশ ভালো একটি উপায় রাগ কমানোর। গবেষণায় দেখা যায় যখন কারো রাগ উঠতে থাকে তখন আশেপাশের সবকিছুর উপরে রাগ উঠে এবং ছুঁড়ে ও ভেঙে ফেলার প্রবণতা দেখা দেয়। এই সমস্যা থেকে নিজেকে সরিয়ে আনার এটিই সবচাইতে ভালো একটি পদ্ধতি। অন্ধকার ঘরে বসে নিজের রাগ নিয়ে একটি চিন্তা করার সময়ও পাওয়া যায়।

৩) নিজের অনুভূতি লিখুন
মানুষ যা মুখে বলে প্রকাশ করতে পারেন না বা মুখে বলে প্রকাশ করা উচিত নয় তা ভেতরে জমে থাকলে তা আরও বেশি ক্ষতিকর। তাই নিজের রাগের অনুভূতি প্রকাশ করে ফেলুন খাতায় লিখে। নিজের জন্য একটি ডায়েরির ব্যবস্থা করুন। এবং রাগ উঠলেই নিজের অনুভূতি প্রকাশ করে দিন লিখে। এতে রাগ দ্রুত কমে।

৪) রাগ কমানোর ব্যায়াম
রাগ কমানোর দারুণ একটি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম রয়েছে। যখনই রাগ উঠবে এই ব্যায়ামটি করুন। খুব গভীরভাবে শ্বাস নিন। ধরে রাখুন ৫-৭ সেকেন্ড তারপর শ্বাস ছাড়ুন এবং আবার শ্বাস নিয়ে ধরে রাখুন। এভাবে ব্যায়ামটি করতে থাকুন যতক্ষণ না আপনি নিজে শান্ত হচ্ছেন। এটি বেশ ভালো একটি ব্যায়াম রাগ কমিয়ে আনার।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার