অতিরিক্ত ফুলকপি খেলে হতে পারে যে বিপদ

news-image

অনলাইন ডেস্ক : advertisement
শীতকালে ফুলকপি বাঙালিদের একটি জনপ্রিয় সবজি। ফুলকপির ভাজি, ফুলকপির রোস্ট, ফুলকপির পাকোড়া, ফুলকপি মাছ দিয়ে ঝোল না খেলে যেন মাছে ভাতে বাঙালিই জমে না। তবে অতিরিক্ত ফুলকপি খেলে বিপদও হতে পারে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন কারণে শীতকালে ফুলকপি খাওয়া বেড়ে যায়। তবে ফুলকপির বেশ কয়েকটি খারাপ দিক রয়েছে। ফুলকপি খাওয়ার পর পেটে অনেক সময় অস্বস্তি বোধ হয়ে থাকে অনেকের।

ফুলকপি যাদের খাওয়া উচিত নয়: বেশি ফুলকপি খেলে গ্যাসের সমস্যা যেমন রয়েছে, তেমন অতিরিক্ত ফুলকপি কিডনিতে পাথরের কারণও হতে পারে। ইউরিক অ্যাসিড যাদের রয়েছে তাদের জন্যও ফুলকপি খাওয়া ঠিক নয়। থাইরয়ডের সমস্যা থাকলে অনেক সময় ফুলকপি সমস্যা ডেকে আনতে পারে।

ফুলকপিতে যেসব উপাদান: ফুলকপিতে রয়েছে ভিটামিন এ, বি, সি। এ ছাড়া ক্যালসিয়াম, ফসফরাস, প্রোটিন কার্বোহাইড্রেট রয়েছে ফুলকপিতে। পটাসিয়ামও থাকে ফুলকপিতে। অল্প পরিমাণে কপারও থাকে।

ক্ষুধা কমে যায়: ফুলকপি খেলে পেট ভার হওয়ার সমস্যা দেখা যায়। ফলে আচমকা ক্ষুধা লাগে না। এ ছাড়া যারা ব্লাড থিনার সেবন করছেন তারাও ফুলকপি থেকে শতহস্ত দূরে থাকতে পারেন। ফুলকপিতে ভিটামিন কে থাকায় যারা ব্লাড থিনার নিচ্ছেন তাদের জন্য এটি বেশি খাওয়া ঠিক নয়।

গ্যাস: ফুলকপি খেলে গ্যাসের সমস্যা অনেকেরই হয়ে থাকে। তাই রান্নার আগে ফুলকপি ভাপিয়ে নিয়ে পানি ফেলে দিয়ে ভেজে খেলে সমস্যা কম হয়। তবে অতিরিক্ত ফুলকপি গ্যাস, বুকজ্বালা, পেটভারের কারণ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান