অতিরিক্ত গরমে যৌনক্ষমতা বাড়াবে তরমুজ

news-image

স্বাস্থ্য ডেস্ক : গ্রীষ্মের তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। তাই ঘাম হওয়াটাই স্বাভাবিক। অতিরিক্ত গরমে অনেক সময় ভাটা দেখা দেয় যৌন জীবনেও। কিন্তু হাতের কাছে রসালো ফল তরমুজ থাকতে চিন্তা কিসের? এই গ্রীষ্মের প্রচণ্ড গরমে তৃষ্ণা দূর করার পাশাপাশি শরীরে শক্তি জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তরমুজ।

চলুন তাহলে তরমুজের কয়েকটি আশ্চর্য গুণাগুণ সম্পর্কে জেনে নেওয়া যাক…

* যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, তরমুজে রয়েছে সিট্রুলিন নামের অ্যামাইনো অ্যাসিড যা রক্ত সঞ্চালনের ক্ষমতা বাড়ায়। রক্তনালীর কর্মক্ষমতাও বাড়াতে সাহায্য করে। এই সিট্রুলিন যৌনক্ষমতাও বাড়াতে সাহায্য করে।

* এক কাপ তরমুজের রস খেতে পারলে প্রায় ৪৫ ক্যালরি শক্তি পাওয়া যায়। এই এক কাপ তরমুজের রসে থাকে প্রায় ১০ গ্রাম শর্করা, এক গ্রাম ফাইবার। তরমুজে চর্বি বা ফ্যাটের লেশমাত্র নেই।

* তরমুজে লাইকোপিন নামে এক রকম অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে, যা হাড়ের ক্ষয় রোধ করতে সক্ষম। এ ছাড়াও লাইকোপিন উচ্চ রক্তচাপ, হৃদরোগ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

* তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা ত্বকের ঔজ্জল্য ধরে রাখতে সাহায্য করে।

* তরমুজে প্রায় ৯৪ শতাংশই পানি থাকে যা শরীরের পানির ঘাটতি সহজেই দূর করতে সক্ষম।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার