অতিথি আপ্যায়নে ইলিশ কাবাব

news-image

লাইফস্টাইল ডেস্ক : কথায় আছে মাছের রাজা ইলিশ।পহেলা বৈশাখ বলে কথা, তাই ইলিশ মাছে না হলে কি চলে। ইলিশ মাছ দিয়ে নানা পদের খাবার তৈরি করে থাকেন আপনি। কখনো কি তৈরি করেছেন ইলিশের কাবাব। ইলিশের কাবাব একটি সুস্বাদু খাবার।

স্বাদে-গন্ধে ইলিশের জুড়ি নেই। আমরা সবাই হয়তো কমবেশি ইলিশ পছন্দ করি। ইলিশের বিভিন্ন রেসিপির মধ্যে সম্পূর্ণ ভিন্ন স্বাদ আনবে ইলিশ কাবাব। পহেলা বৈশাখে অতিথি আপ্যায়ন আর পরিবারের সদস্যদের জন্য ঘরেই তৈরি করতে পারেন ইলিশের কাবাব।

আসুন জেনে নেই কীভাবে তৈর্ করবেন ইলিশের কাবাব।

উপকরণ

ইলিশ মাছ আস্ত একটি, গোলমরিচ গুঁড়া এক টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১/২ কাপ, কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ, টমেটো সস দুই টেবিল চামচ, আলু ম্যাশড এক কাপ, ধনেপাতা কুচি দুই টেবিল চামচ, রসুন দুই কোয়া (কুচি), লেবুর রস এক টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল ১/২ কাপ, পেঁয়াজ বেরেস্তা ১/২ কাপ, লেবুর খোসা (গ্রেট করা) কোয়ার্টার চা চামচ, টোস্ট বিস্কুটের গুঁড়া এক কাপ।

প্রস্তুত প্রণালি

প্রথমে মাছের মাথা ও লেজ কেটে আলাদা করুন। এরপর সামান্য হলুদ, মরিচ গুঁড়া ও পরিমাণমতো লবণ মাখিয়ে মাথা ও লেজ হালকা ভেজে নিন। এরপর বাকি মাছ লবণ, লেবুর রস ও সামান্য পানি দিয়ে সেদ্ধ করে কাঁটা বেছে নিন।

এবার কড়াইতে তেল গরম করে রসুন ও পেঁয়াজ কুচি হালকা ভেজে মাছের কিমা দিয়ে নাড়তে থাকুন। এরপর দু-এক মিনিট পর সেদ্ধ আলু দিয়ে কিছুক্ষণ রান্না করে, একে একে গোলমরিচ গুঁড়া, কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ, টমেটো সস দিয়ে রান্না করে নামিয়ে ঠাণ্ডা করে নিন। এরপর অন্য একটি প্যানে সামান্য তেল দিয়ে বিস্কুটের গুঁড়া বাদামি করে ভেজে নিন। এরপর রান্না করা কিমার সঙ্গে ধনেপাতা কুচি, লেবুর খোসা ও বেরেস্তা ভেঙে আলতো করে মাখিয়ে নিন। এরপর সার্ভিং ডিশে দুই পাশে ভাজা লেজ ও মাথা রেখে, মাঝখানে মাখানো কিমা সাজিয়ে আস্ত মাছের মতো বানিয়ে নিন। এরপর সাজানো কিমার ওপর ভাজা বিস্কুটের গুঁড়া ছড়িয়ে চেপে দিন। কিমার ওপর চা চামচ দিয়ে মাছের আঁশের মতো বানিয়ে পরিবেশন করুন মজাদার ইলিশ কাবাব।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার