অঝোরে কাঁদলেন মিথিলা (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল সোমবার শ্রদ্ধাভরে জাতি স্মরণ করেছে ভাষা শহীদদের। তবে এবারের একুশে ফেব্রুয়ারিতে দেশে নেই দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। আছেন ভারতে আর নতুন ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’র শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

তবে এদিন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভুলে যাননি এই তারকা। শুটিং শেষে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বাজতেই আবেগি হয়ে পড়েন মিথিলা। ভাষার জন্য যারা জীবন দিয়েছেন, তাদের স্মরণ করতেই মিথিলার দু’চোখ অশ্রুসিক্ত হয়ে পড়ে। অবশেষে অঝোরে কাঁদেন এই অভিনেত্রী।

এদিকে, ‘মন্টু পাইলট’ সিরিজে মিথিলার বিপরীতে আছেন সৌরভ দাস। এই অভিনেতা তার ফেসবুক অ্যাকাউন্টে সে সময়কার একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, ওয়েব সিরিজটির শুটিং শেষে মিথিলাসহ সেটের সবাই গোল হয়ে দাঁড়িয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন। পাশেই বাজতে শুরু করে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’। গানটি বাজানোর কিছুক্ষণের মধ্যে মিথিলা আবেগি হয়ে পড়ে অঝোরে কাঁদতে শুরু করেন। এরপর তাকে বুকে টেনে নিয়ে তার সহকর্মীরা সান্ত্বনা দিতে থাকেন।

ভিডিও’র ক্যাপশনে সৌরভ লেখেন, ‘যে ভাষায় মাকে ডাকি। যে সুরে গাই গান। সারারাত শুটিংয়ের শেষে আজ ভারত লক্ষ্মী স্টুডিওতে একুশের ভোর। মন্টু পাইলটের টিমের পক্ষ থেকে রইলো শ্রদ্ধা ও ভালোবাসা। অমর একুশ, ভাষা দিবস।’

গত ২৭ জানুয়ারি কলকাতার কালীঘাট থেকে শুরু হয়েছে সিরিজটির শুটিং। কলকাতার জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’র দ্বিতীয় সিজনে অভিনয় করছেন মিথিলা। এটি নির্মাণ করছেন দেবালয় ভট্টাচার্য।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার