অজু করার সময় এই দোয়াটি পাঠ করলে, অজুর পানির সাথে ধুয়ে যায় গোনাহসমূহ…

news-image

নামাজ বেহেশতের চাবি আর এই নামাজের চাবি হলো ওযু। সুতরাং নামাজ সহিহ হওয়ার প্রধান শর্ত ওযু। তবে শুধু ওযু বললে ভুল হবে। সঠিক ভাবে সঠিক নিয়মে ওযু করে নামাজ আদায় করলে মহান আল্লাহ তায়ালা সেই বান্দার নামাজ কবুল করে নেন।এ প্রসঙ্গে আমাদের প্রিয় নবী রাসূলে পাক (সা.) বলেছেন, ওযু করা অবস্থায় এমন কিছু দোয়া রয়েছে যা পাঠ করতে করতে কোন বান্দা যখন অজু করে এবং মুখ ধৌত করে, তখন মুখের যাবতীয় গোনাহ অজুর পানির সঙ্গে ধুয়ে যায়। ডান হাত, বাঁ হাত, এভাবে যে অঙ্গই ধৌত করবে, সেই অঙ্গের সগিরা গোনাহ ধুয়ে যায়। [মুসলিম : ৩৬০]।

অজুতে মুখ ধোয়ার সময় এ খেয়াল করতে হবে, রাসুলুল্লাহ [সা.] এর সুসংবাদ অনুযায়ী আমার মুখের যত গোনাহ আছে, সব ধুয়ে যাচ্ছে। হাত ধোয়া, মাথা মাসাহ করা এবং পা ধোয়ার সময়ও এমনটি খেয়াল করবে।এমনটি খেয়াল করে অজু করে দেখুন, ভালো লাগবে। খেয়ালহীন অজুর চেয়ে অবশ্যই হাজারগুণে ভালো লাগবে। অজুর মাঝে দোয়াগুলো পাঠ করুন। একটু খেয়ালের সঙ্গে সব আদব ও সুন্নতের প্রতি খেয়াল রেখে অজু করুন।

কেবলা দিকে বসুন। প্রত্যেক অঙ্গ তিনবার করে ধৌত করুন। সুন্দর করে ধৌত করুন। অজুর মাঝে যেসব মাসনুন দোয়া আছে, সেগুলো পড়ুন।
যেমন-
‘আল্লাহুম্মাগফিরলি জাম্বি, ওয়া ওয়াচ্ছি-লি ফি দারি, ওয়া বা-রিক-লি ফি-মা রজাক-তানি।’ [তিরমিজি : ৩৪২২]।
এর সঙ্গে কালেমায়ে শাহাদাতও মাঝেমধ্যে পড়বেন। আর অজু শেষ করে নিম্নের দোয়াটি পড়ুন, ‘আল্লাহুম্মাজ-আলনি মিনাত-তাওয়া-বিন, ওয়াজ-আলনি মিনাল-মুতা-তহ-হিরিন।’ [তিরমিজি : ৫০]

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার