অক্ষয়ের শুটিংসেটে দুর্ঘটনায় এক সদস্যের মৃত্যু

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেতা অক্ষয় কুমারের আসন্ন সিনেমার শুটিংয়ে ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা। শুটিংয়ে দুর্গ থেকে পড়ে মৃত্যু হয়েছে অক্ষয়ের মারাঠি সিনেমা ‘বেদাত মারাঠে বীর দৌদলে সাত’-এর শুটিং ইউনিটের এক সদস্যের। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ জানিয়েছে মহারাষ্ট্রের কোলাপুরে পানালা দুর্গে শুটিং চলাকালে দুর্ঘটনাটি ঘটে।

কয়েক দিন আগেই শুটিংয়ের দলের সঙ্গে যোগ দেন ক্রু সদস্য নাগেশ প্রশান্ত খোবারে। শুটিংয়ে ঘোড়ার যত্ন নেওয়ার জন্য রাখা হয়েছিল তাঁকে। পানালা দুর্গের সজ্জা কোঠি থেকে আচমকাই পড়ে যান নাগেশ। শুটিংয়ের অন্য একজন ক্রু জানিয়েছেন, সেই সময় মোবাইল ফোনে কথা বলতে নাকি ব্যস্ত ছিলেন নাগেশ। আনমনা হওয়ার কারণেই ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। সজ্জা কোঠি থেকে পড়ে মাথায় ও বুকে গুরুতর চোট লাগে নাগেশের। দুর্ঘটনার পরে তাঁকে দ্রুত কোলাপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ১০ দিন ভর্তি থাকার পরে মৃত্যু হয় নাগেশের।

এদিকে শুটিংসেটে এই দুর্ঘটনায় নাগেশের মৃত্যু নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের ওপর ক্ষুব্ধ নাগেশের পরিবার। তাদের দাবি, হাসপাতালে নাগেশের চিকিৎসার সব খরচ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও, শেষ পর্যন্ত সেই খরচ দেয়নি প্রযোজনা প্রতিষ্ঠান।

প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত নাগেশের শেষকৃত্য করবেন না বলেও জানিয়েছেন পরিজন। তবে, এই বিষয়ে এখনো সিনেমার নির্মাতা মহেশ মঞ্জরেকর বা প্রযোজনা সংস্থার কেউই মুখ খোলেননি।

কয়েক দিন আগেই শুটিংয়ে বলিউড অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় আহত হয়েছিলেন অক্ষয় কুমার। আলী আব্বাস জাফর পরিচালিত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমার দৃশ্য ধারণের সময় দুর্ঘটনাটি ঘটেছিল।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান