অক্টোবরে খুলে দেওয়া হবে পায়রা সেতু

news-image

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণাঞ্চলের পদ্মা সেতু হিসেবে পরিচিত পায়রা সেতু অক্টোবরে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবা‌য়দুল কা‌দের।

বুধবার বরিশাল বিভাগের ১১টি সেতুর ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী জানান, ইতোমধ্যে সব নির্মাণ কাজ শেষ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করবেন।

মন্ত্রী বলেন, নির্ধা‌রিত সম‌য়ের ম‌ধ্যে কাজ শেষ করার সংস্কৃ‌তি শুরু কর‌তে হ‌বে। কা‌জের মান ঠিক রে‌খে কা‌জগু‌লো গ‌তিসম্পন্ন কর‌তে হ‌বে। ইতোমধ্যে পি‌রোজপু‌রের ‌বেকু‌টিয়া সেতুর ৭৫ শতাংশ কাজ শেষ হ‌য়ে‌ছে। পাশাপাশি নলুয়া-বা‌হেরচর সেতু এ‌কনে‌কে পাশ হ‌য়ে‌ছে।

উ‌দ্বোধন অনুষ্ঠা‌নে ব‌রিশাল প্রা‌ন্তে উপ‌স্থিত ছি‌লেন সড়ক ও জনপথ বিভা‌গের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তারেক ইকবাল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথসহ অন্যরা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান