৯ র‌্যাব সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা গ্রহণের নির্দেশ

RAB-1ব্রাহ্মণবাড়িয়ার র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের অধিনায়কসহ নয় সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার এ আদেশ দেন।

এর আগে গত রবিবার র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কমান্ডার মেজর এ জেড এম সাকিব সিদ্দিক, র‌্যাবের এসআই মোঃ এনামুল হকসহ সাত র‌্যাব সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। গত ২৯ এপ্রিল মঙ্গলবার নবীনগর উপজেলার বগডহর গ্রামের হাজী রহিস উদ্দিনের পুত্র শাহনুর আলমকে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের এর সদস্যরা গ্রেফতার করে। এরপর পুলিশ হেফাজতে তার মৃত্যু হয় এমন অভিযোগ এনে নিহতের ভাই মেহেদী হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তার আরজি গ্রহণ করা হবে কি না সে বিষয়ে আজ সকালে শুনানি শেষে এই নির্দেশ দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার