পৃথিবীর বৃহত্তম টেলিভিশন তৈরি করেছে বৃটিশ কোম্পানি টাইটান

TVবিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে পৃথিবীর বৃহত্তম টেলিভিশন তৈরি করেছে বৃটেনের একটি কোম্পানি।
এই টিভির আকার ২৬ ফুট বাই ১৬ ফুট। মানে ফুটবলের গোলপোস্টের সমান এটি। এতে খেলোয়াড়দের প্রকৃত সাইজের ছবিই দেখা যাবে।
বৃটিশ কোম্পানি টাইটানের তৈরি জিউস নামের এ টিভির দাম নির্ধারণ করা হয়েছে ১৭ লাখ ডলার বা প্রায় সাড়ে ১৩ কোটি টাকা।
এর আগে বৃহত্তম টিভি তৈরির রেকর্ড করেছিল প্যানাসনিক টেলিভিশন। তাদের টিভি ছিল ১২ ফুট চওড়া।
টাইটানের এই টিভির ছবি হবে অকল্পনীয় প্রাণবন্ত-এইচডির চেয়েও চারগুন বেশি স্বচ্ছ।
শরীরের ইশারায় চলবে জিউস। চোখের ইশারায় পরিবর্তন হবে চ্যানেলের। রুমের আলোর সাথে সংগতি রেখে পরিবর্তন হবে উজ্জ্বলতার। একসাথে ২০টি চ্যানেল দেখা যাবে এই টিভিতে।
টাইটানের সিইও আন্থনি গাঞ্জু বলেছেন, জিউস তৈরিতে তাদের ৬ মাস সময় লেগেছে।
মোট চারটি টিভি তৈরি করা হয়েছে। তার মধ্যে দুটি ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার