নবীনগরে পুকুরে ডুবে জমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

news-image

শ্যামা প্রসাদ চক্রবর্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির পাশের পুকুরে ডুবে জমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে পুকুরে পড়ে যাওয়া বল তুলতে গিয়ে এক ভাই পানিতে তলিয়ে যেতে থাকলে তাকে বাঁচাতে অপর ভাইও পানিতে ঝাঁপ দেয়। এতে শেষ পর্যন্ত দুজনেরই মৃত্যু হয়।

আড়াই বছরের দুই শিশু উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা আক্কাস মিয়ার জমজ ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে দুই ভাই বাড়ির পাশের পুকুরপাড়ে খেলাধুলা করছিল। একপর্যায়ে তাদের বলটি পুকুরে পড়ে যায়। বল তুলতে গিয়ে প্রথমে এক ভাই পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে অপর ভাইও পুকুরে ঝাঁপ দেয়। পরে দুজনই পানিতে তলিয়ে যায়।

দীর্ঘক্ষণ দুই শিশুকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়েছে।

জমজ দুই ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। একই সঙ্গে শোকের ছায়া নেমে এসেছে পুরো মেরকুটা উত্তরপাড়া গ্রামে। দুই সন্তানকে হারিয়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

সচেতনতা জরুরি: বাড়ির আশপাশে পুকুর, ডোবা কিংবা জলাশয় থাকলে শিশুদের প্রতি বিশেষ নজর রাখা জরুরি। অভিভাবকদের সামান্য অসতর্কতাও শিশুদের জীবনে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।

এ জাতীয় আরও খবর

নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

নবীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ ফের শুরু

অনেক কিছুই দেখলাম, একদিন সব সামনে আসবে: তানজিন তিশা

আফ্রিদির এক যুগের রেকর্ড ভেঙে দিলেন রোহিত

জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের ৩ জন

তাহসিফ হত্যা মামলা : রিমান্ড শেষে কারাগারে দীপ

অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অস্থিরতায় বিনিয়োগে পোশাকশিল্পে কোনো প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১৫