দুর্নীতি দমনে সরকার জিরো টলারেন্স নীতিতে: প্রধানমন্ত্রী

parliamentসন্ত্রাস নির্মূল ও দুর্নীতি দমনে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।

সন্ত্রাস নির্মূল ও দুর্নীতি দমনে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কঠোর হাতে সন্ত্রাসীদের মূলোৎপাটনের লক্ষ্যে দিন-রাত সড়ক ও নৌপথে আধুনিক প্রযুক্তি ব্যবহারসহ টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া দুর্নীতির বিষয়েও বর্তমান সরকার যুগোপযোগী ও কার্যকর ভূমিকা পালন করছে।

বুধবার দশম জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদে এ তথ্য জানান।এর আগে সকাল সাড়ে ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।

প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস দমনে মসজিদের ইমাম, মোয়াজ্জিনসহ সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে বিভিন্ন এলাকায় সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। অপরাধপ্রবণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার