দুপুরে মাঠে নামবে টাইগাররা

tigerপ্রথম ওয়ানডে ম্যাচে রোববার ভারতের বিপক্ষে মুশফিকুর রহিমের নেতৃত্বে মাঠে নামবে টাইগাররা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর ১টায় এ ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ। বাকি দুটি ম্যাচও একই মাঠে আগামী ১৭ ও ১৯ জুন অনুষ্ঠিত হবে।খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল গাজী টেলিভিশন।বাংলাদেশ-ভারত এ পর্যন্ত ২৫টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে। তাতে ভারত জয় পেয়েছে ২২টি। আর বাংলাদেশ জিতেছে ৩টি।এদিকে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধনির পরিবর্তে ভারতকে এবার নেতৃত্ব দিবেন ব্যাটসম্যান সুরেশ রায়না। এছাড়া তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, রবিচন্দন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং সামি আহমেদকেও এ সিরিজে দেখা যাবে না।নিয়মিত তারকাদের অনুপস্থিতিতে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ধারাবাহিক ব্যাটিং নৈপূণ্য দেখানো ওপেনার রবিন উথাপ্পা। এছাড়াও অধিনায়ক এমএস ধোনির অনুপস্থিতিতে দলের উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন ঋদ্ধিমান সাহা।

বাংলাদেশ-ভারত সিরিজের এই টিকিট পাওয়া যাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ঢাকাস্থ পাঁচটি ব্রাঞ্চে।

ব্রাঞ্চগুলো হলো: বিজয়নগর, ধানমণ্ডি, বসুন্ধরা, উত্তরা ও মিরপুর রোড ব্রাঞ্চ। মিরপুর ব্রাঞ্চে গ্রাহকরা সরাসরি বা ইউক্যাশের মাধ্যমে টিকেট সংগ্রহ করতে পারবেন। যাদের ইউক্যাশে অ্যাকাউন্ট খোলা আছে তারা বাকি চারটি ব্রাঞ্চ থেকে টিকেট নিতে পারবেন।

বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, আল আমিন হোসেন, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহম্মেদ, আনামুল হক বিজয়, ইমরুল কায়েস, শামসুর রহমান, মুমিনুল হক, নাঈম ইসলাম, নাসির হোসেন, জিয়াউর রহমান, ফরহাদ রেজা, আরাফাত সানী, সোহাগ গাজী, মো মিথুন, সৌম্য সরকার, শফিউল ইসলাম ও সাব্বির রহমান।

ভারত দল: সুরেশ রায়না (অধিনায়ক), রবিন উথাপ্পা, আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, আম্বাতি রায়ডু, মনোজ তিওয়ারি, কেদার যাদব, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), পারভেজ রসুল, অক্ষর প্যাটেল, বিনয় কুমার, উমেশ যাদব, স্টুয়ার্ট বিন্নি, মোহিত শর্মা ও অমিত মিশ্র।



 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার