ড্যাফোডিলে উদ্ভাবনী মেলা

আজ মঙ্গলবার থেকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুইদিনের ‘ড্যাফোডিল- জনবিজ্ঞান উদ্ভাবন মেলা ২০১৪’। মেলায় শহর ও গ্রামের মেধাবী তরুণদের উদ্ভাবিত ২৯টি প্রকল্প প্রদর্শিত হচ্ছে। এ মেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সবার জন্য উন্মুক্ত এই মেলায় নতুন উদ্ভাবনের ভূমিকা, বিজ্ঞান চর্চার সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও সমাধান নিয়ে সেমিনারের আয়োজন রয়েছে।

মেলা উদ্বোধন উপলক্ষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘স্বশিক্ষিত গরিব ও মেধাবী উদ্ভাবকদের উদ্বুদ্ধ করতে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সাহায্যর হাত বাড়িয়ে দিতে হবে। রাষ্ট্র ও সমাজ তাদেরকে সম্মানিত করলে দেশের উদ্ভাবনী কাজ করতে অনুপ্রাণিত হবেন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রকৃতি ও জীবন থেকে শিক্ষিত এই বিজ্ঞানীদের সংবাদ বেশি করে গণমাধ্যমে প্রচার করা প্রয়োজন, এতে করে তারা সমাজে প্রতিষ্ঠা পাবেন।’

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো.সবুর খান বলেন, ‘রাজনীতি সংবাদের পাশে গুরুত্ব দিয়ে তরুণ বিজ্ঞানীদের সংবাদ প্রচার করলে দেশে বেকার লোকের সংখ্যা কমবে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করে বাস্তব জীবনের শিক্ষা প্রয়োজন।’

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম. লুত্ফর রহমান বলেন, স্বশিক্ষিত উদ্ভাবনী এই মেলা প্রতিবছর আয়োজন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক এম জাকির হোসেন, জনবিজ্ঞান ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জাকির হোসেন ও মহাসচিব মো. আইউব হোসেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার