জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

br bnp 9-6-14 2বার্তা কক্ষঃ সারা দেশ ব্যাপী অব্যাহতভাবে অপহরণ, গুম, খুনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ‌্যোগে সোমবার বিকেলে  এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্তরে এসে বিক্ষোভ সমাবেশ করে।সমাবেশে জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব জহিরুল হক খোকন, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, এডঃ শফিকুল ইসলাম, ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল, এডঃ গোলাম সারোয়ার খোকন, সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের প্রচার সম্পাদক কাজী সিরাজ, জেলা ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান, মনির হোসেন, এডঃ আব্দুর রহীম গোলাপ, ইয়াছিন মাহমুদ, সভাটি পরিচালনা করেন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ.বি.এম মোমিনুল হক। সমাবেশে বক্তারা বলেন, অব্যাহতভাবে অপহরণ, গুম ও খুন করে বর্তমান সরকার দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। জনতার আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

br bnp 9-6-14এ দিকে  সভা চলাকালীন সময়ে জেলা কৃষকলীগের কৃসি বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান ও যুবলীগ নেতা আজমানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী আওয়ামীলীগ থেকে বিএনপিতে যোগদান করেন।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির