গোবর থেকে পানীয় জল!

গোবর থেকে পানযোগ্য পানি তৈরির প্রক্রিয়া উদ্ভাবন করেছেন মার্কিন গবেষকেরা। তাঁরা দাবি করেছেন, এই পদ্ধতি ঠিকঠাক কাজ করলে প্রতি বছর ৮৭ কোটি গ্যালন পানি উত্পন্ন করা যাবে। হাফিংটন পোস্টের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।



মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকেদের তৈরি এই পদ্ধতিটির নাম ‘ম্যাকলানাহান নিউট্রিয়েন্ট সেপারেশন সিস্টেম’। এ পদ্ধতিতে বর্জ্য ব্যবহার করে বিদ্যুত্ উত্পাদনের পাশাপাশি পানিও উত্পন্ন করা যায় যা গবাদিপশুর জন্য উপযোগী হতে পারে।



মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষক স্টিভ সাফারম্যান এ প্রসঙ্গে বলেন, ‘এক হাজার গরু থাকলে প্রতি বছর এক কোটি গ্যালন গোবর পাওয়া যায়। গোবরে ৯০ শতাংশই পানি থাকে। এ পদ্ধতি ব্যবহার করলে প্রতি ১০০ গ্যালন গোবর থেকে ৫০ গ্যালন পানি পাওয়া সম্ভব।’ তিনি বলেন, ‘ভবিষ্যতে এ পানির পরিমাণ ৬৫ গ্যালন পর্যন্ত করা সম্ভব।’

এ জাতীয় আরও খবর

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান