গোকর্ণরোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে

20140619_143953আরাফাত আহমেদ : কালিবাড়ি মোড় হতে পৈরতলা বাসস্ট্যান্ড পর্যন্ত জেলা পরিষদের অধীন প্রায় ২ কি,মি গোকর্ণঘাট সড়কটি চলাচলের পুরো অযোগ্য হয়ে পড়েছে ।এই রাস্তা দিয়ে যান চলাচল তো দূরের কথা, পায়েহেঁটে চলা কষ্টকর হয়ে পড়েছে। কালিবাড়ি মোড় হতে পৈরতলা বাসস্ট্যান্ড ভাড়া ৫-৭ টাকা হলে ও ৩০-৩৫ টাকার কমে রিক্সা যাবে না। রাস্তার বড় বড় গর্ত সামান্য বৃস্টি হলেই পানিতে ভরে থাকায় গভীরতা বুঝতে না পারায় যানবাহন চালাতে গিয়ে প্রতিদিন বিপাকে পড়ছে চালকরা। কোন না কোনযানবাহন নষ্ট হয়ে রাস্তার উপর পড়ে থাকছে। এই রাস্তা ছোট ছোট ডোবার আকার ধারণ করেছে।সেই ডোবা গুলো পরিপূর্ণ হয়ে আছে নোংরা কালচে পানিতে। সেখানে ভাসছে মল আর কীটপতঙ্গ।রাস্তাটির কোনো কোনো জায়গায় রয়েছে হাঁটু পানি।পানির নিচে কোথায় গর্ত রয়েছে, তা বোঝা না যাওয়ায় সেই গর্তে পড়ে আহত হচ্ছেন কেউ কেউ। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা এমণটা আশঙ্কা পথচারীদের।

কয়েকদিন পূর্বে পানিতে পড়া এক শিশু রোগীকে রিক্সা যোগে এ রাস্তাদিয়ে হাসপাতালে নেয়ার সময় রিক্সার চাকা দেবে যায়। পরে রিক্সা রেখে পায়ে হেটে রোগীকে আনতে গিয়ে তার মৃত্যু হয়েছে। এই রকম ঘটনা অহরহ ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন মাথাব্যাথা আছে বলে মনে হয় না। সড়কটির দৈন্যদশা দেখে বিস্তৃর্ণ  এলাকার মানুষের মণে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। এলাকার সাধারন মানুষের মনে প্রশ্ন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক এডভোকেট সৈয়দ এমদাদুল বাড়ি এই সড়কের পাশেই। তা সত্বেও ভাঙ্গা রাস্তার কারনে এলাকাবাসির কষ্ট লাঘবের কোন তৎপরতা নেই। এই বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান বলেন,”রাস্তাটির টেন্ডার হয়েছে।অতি শির্ঘ্যই গোকর্ণঘাট সড়কটির সংস্কার কাজ শুরু করতে পারব বলে আশা করছি। এবড়ো-খেবড়ো রাস্তা মানুষের গতি শ্লথই করে না শুধু, তা দুর্ঘটনারও কারণ ঘটায়। রাস্তার বেহালদশায় দুর্ভোগ আর ক্ষতির মুখে পড়েছেন বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ। আমরা আশা করব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত রাস্তাটির সংস্কার করে মানুষের চলাচল নিরাপদ ও স্বচ্ছন্দ করে তুলবে।

20140619_144036


 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার