কৃষ্ণ সাগরে রাশিয়া ও ন্যাটোর মহড়া

mohoraকৃষ্ণ সাগরে একই দিনে মহড়া শুরু করেছে ন্যাটো এবং রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার রাশিয়া কৃষ্ণ সাগর নৌবহর মহড়া শুরু করেছে। এ মহড়ায় প্রায় ২০টি যুদ্ধ জাহাজ এবং ২০টি বিমান ও হেলিকপ্টার অংশ গ্রহণ করছে। এ মহড়া সমগ্র কৃষ্ণ সাগরজুড়ে চলবে এবং আন্তর্জাতিক মানে এ মহড়া অনুষ্ঠিত হবে বলে সাংবাদিকদের জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রুশ নৌ মহড়ায় সাগরে কল্পিত শত্রুর নৌ বাহিনী ধ্বংস করা এবং নৌ ও উপকূলীয় অঞ্চলে বিমান প্রতিরক্ষার অনুশীলনসহ অনেকগুলো যুদ্ধ মিশনের অনুশীলন সম্পন্ন করা হবে।

রুশ অ্যাডমিরাল আলেকসান্ডার ভাইতকোর কমান্ডের অধীনস্থ কৃষ্ণ সাগরের বহর এ মহড়ায় কল্পিত শত্রুর বিরুদ্ধে তল্লাসি অভিযান চালাবে। কল্পিত শত্রু অবস্থান নির্ণয় করা হবে এবং তাদের ধ্বংস করা হবে এ মহড়ায়।

রুশ মহড়ার অংশ হিসেবে গতকাল পাঁচটি মোসকিত এবং মালাখিত ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে এবং এ গুলো লক্ষ্যে নির্ভুল ভাবে আঘাত হেনেছে। এ ছাড়া, এসইউ-২৪ জঙ্গি বিমানগুলো সাগরের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

এদিকে, একই দিনে ‘সি ব্রিজ’ নামের সামরিক মহড়া শুরু করেছে ন্যাটো। তুরস্ক ও আমেরিকাসহ বেশ কয়েকটি দেশের যুদ্ধ জাহাজ এ মহড়ায় অংশ নিয়েছে। কৃষ্ণ সাগরের পশ্চিমাঞ্চলে চলমান ন্যাটোর এ মহড়া চলতি মাসের ১৩ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে।

ন্যাটোর মহড়াকে রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে চিহ্নিত করেছেন রুশ সামরিক বিশেষজ্ঞরা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার