ইউটিউবে ঝড় তুলেছে সালমানের ‘মুন্না বদনাম হুয়া’

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সালমান খানের মুভি মানেই বাড়তি উত্তেজনা। বছরের শেষ লগ্নে সেই উত্তেজনা আরও বাড়িয়ে আসছে ভাইজান অভিনীত ‘দাবাং ৩’।

‘দাবাং ৩’ মুক্তির আগে যেমন ছবি ঘিরে বিতর্কে বুঁদ ইন্টারনেট, তেমনই ছবির গান ‘মুন্না বদনাম হুয়া’ নিয়ে তোলপাড় ইন্টারনেটে। তিন দিনে গানটির ভিডিও ২ কোটি ৬০ লাখেরও বেশিবার দেখা হয়েছে।

দাবাং’ সিরিজের ‘মুন্নি বদনাম হুই’ গানের মালাইকা এখানে নেই। এই আইটেম ড্যান্সে রয়েছেন আফগান সুন্দরী ওয়ারিনা হুসেন। ছবিতে বলিউড সুন্দরী সোনাক্ষীর সঙ্গে জুটি বেঁধে আসছেন ‘সুলতান’ খ্যাত সালমান খান। এই ছবিতে আরও রয়েছেন সোনু সুদ ও প্রমোদ খান্না। ২০ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।

২০১০ সালে অভিনব কাশ্যপের পরিচালনায় মুক্তি পেয়েছিল দাবাং, এরপর দাবাং ২-এর পরিচালক হিসেবে দেখা গেছে আরবাজ খানকে। আর এই ছবিটি পরিচালনা করেছেন প্রভুদেবা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার