আশুগঞ্জে ডাকাতির অভিযোগে ৫জন আটক

grafter-4বার্তা কক্ষঃ মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে ও চাঁদাবাজির অভিযোগে ২জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ও বায়েক গ্রামে ঘটনা দুটি ঘটে। ডাকাতরা হলো- মো. রমজান (৪০), মো. হানিফ (৪৫) , মো. কামাল (৪০) এবং চাদাঁবাজে অভিযুক্ত মো. এনামুল হক (২৫) ও গিয়াস উদ্দিন (১৮)।

জনতার গণধোলাইয়ের শিকার মো. হানিফ ও মো. কামালের অবস্থা আশংকাজনক। এদের মধ্যে ২জনকে সদর হাসপাতালে ও অপর ২জনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, শুক্রবার রাত ৯টার দিকে একদল ডাকাত মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে ডাকাতদলকে ধাওয়া করে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করে গণধোলাই দেয়।

এদিকে উপজেলার বায়েক গ্রামে কলেজ শিক্ষক গোলাম মাওলার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে স্থানীয় জনতা ২জনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাদের আটক করে জেলহাজতে প্রেরণ করে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু জাফর জানান, ডাকাতদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। তারা ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার