আশুগঞ্জের মৈশাইরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত॥
মহান বিজয় দিবস উপলক্ষে মৈশাইর গ্রামের যুবক বৃন্দের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মৈশাইর ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ১৩ জন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে তালশহর ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক হাজী মোঃ আবু সামা চেয়ারম্যানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক হাজী মোঃ ছফিউল্লাহ মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আবু নাছের আহমেদ, আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য হাজী সাইদুর রহমান, ডাঃ মোবারক আলী চৌধুরী, হেবজুল বারি, মোশাররফ হোসেন মুন্সি, তালশহর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক হাজী আক্তার হোসেন, যুগ্ম-আহ্বায়ক আঃ কুদ্দুস ভূঞাঁ, চরচারতলা ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক আয়ূব খান চেয়ারম্যান, শরীফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফিউদ্দিন চেয়ারম্যান, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক আবুল কাশেম জজ মিয়া, যুগ্ম-আহ্বায়ক আব্দুল হামিদ রানা, সদস্য রাসেল মিয়া, তারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক ইদ্রিস হাসান, বন্দর আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম , সাধারন সম্পাদক বাবুল আহমেদ। আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শাহিন সিকদার, উপজেলা যুবলীগ নেতা ইলিয়াস আলী, আতাউর রহমান কবির, মনির হোসেন, শামীম আহমেদ রানা, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আমান উল্লাহ আমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ আহমেদ রনি, আজহার, হৃদয়, খন্দকার আনিছসহ অত্র উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ আরো অংগসংঠনের নেতাকর্মীবৃন্দ।











