বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

news-image

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অজ্ঞাত (৩৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক এলাকা থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনো পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক গ্রামের একটি বিলের পাশে গলায় ওড়না পেঁচানো অবস্থায় অজ্ঞাত ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

তিনি আরো জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।