সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় তিনদিন ব্যাপী ইজতেমা শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর তীরবর্তী সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের শালগাঁও কালিসীমা গ্রামের চৌদ্দ মৌজা ঈদগাহ মাঠে শুরু হয়েছে তিনদিন ব্যাপী টঙ্গী বিশ্ব ইজতেমার একাংশ। আজ বৃহস্পতিবার সকাল থেকে আমবয়ানের মাধ্যমে জেলা ইজতেমা কমিটির উদ্যোগে এই ইজতেমা শুরু হয়েছে। এতে দেশি-বিদেশী মুসল্লিরা অংশ গ্রহণ করছেন।ইজতেমায় আগত মুসল্লিদের জন্য বিশুদ্ধ খাবার পানি, টয়লেট ও অজুখানা সহসব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। প্রথম বারের মতো অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়ার এই ইজতেমায় দেশি-বিদেশি লাখো মুসল্লির সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।এছাড়া   ইজতেমা   সফল   করতে   জেলার   বিভিন্ন   স্থান   থেকে   আসা কয়েকশ’ স্বেচ্ছাসেবক দিনরাত কাজ করছেন। এদিকে ইজতেমাকে   কেন্দ্র   করে   যে   কোনো   ধরনের   অপ্রীতিকর   ঘটনা  এড়াতেই জতেমা মাঠ ও এর আশপাশ এলাকায় জেলা পুলিশের পক্ষ থেকে নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।ব্রাহ্মণবাড়িয়ার  পুলিশ  সুপার   মো.  মিজানুর   রহমান   জানান,   ইজতেমার নিরাপত্তায় প্রায় ৬শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পুরো ইজতেমা মাঠ ও এর আশপাশ এলাকায় ৫০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুলিশের পাশাপাশি   র‌্যাব,   বিজিবি,   এবিপিএন,   নৌপুলিশ   সদস্যরাও   দায়িত্ব   পালন করছেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা