সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা-সিলেট মহাসড়কে থেমে থেমে যানজট

news-image

সড়কের অর্ধেক জায়গাজুড়ে সংস্কার কাজ চলমান থাকায় গাড়ির চাপ বেড়ে কুমিল্লা-সিলেট মহাসড়কে থেমে থেমে দিনভর যানজটের সৃষ্টি হচ্ছে।মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল থেকেই মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা ও আখাউড়া উপজেলার ধরখার এলাকায় এ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।



ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, গত দুই সপ্তাহ আগে মহাসড়কের ঘাটুরা ও ধরখার এলাকায় সড়কের অর্ধেক জায়গা খুঁড়ে সংস্কার কাজ করা হচ্ছে। এতে সড়কটি সরু হয়ে যানবাহনের চাপ অনেক বেড়ে গেছে। ফলে সৃষ্টি হচ্ছে যানজটের। যানজট কখনো কখনো মহাসড়কের উভয়পাশে কয়েক কিলোমিটার ছাড়িয়ে যাচ্ছে।



এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সওজের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য জানান, সংস্কার কাজ চলায় কিছুটা সমস্যা হচ্ছে। তবে এ পরিস্থিতি মোকাবেলার জন্য মাটির শোল্ডার মজবুত করা হয়েছে। যাতে যানবাহনের এক চাকা চলে গেলেও পুরো গাড়িটি যেতে পারে। ঠিকাদারের পক্ষ থেকেও সার্বক্ষণিক জনবল নিয়োগ করা হয়েছে। 



তাছাড়া কোনো গাড়ি ফেঁসে গেলে যাতে উদ্ধার করা যায় সেজন্য রেকার প্রস্তুত রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা