সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরো একটি নতুন মামলা, কারামুক্তি মিলেনি ব্রাহ্মণবাড়িয়া বিএনপি’র নেতাকর্মীদের

news-image

আমিরজাদা চৌধুরী : কারাগারের ফটক পেরুতে পারলেননা ব্রাহ্মণবাড়িয়া বিএনপি’র নেতারা। আরো একটি নতুন মামলায় আটকে গেলো তাদের মুক্তি। উচ্চ আদালত থেকে জামিন এনে নিম্ন আদালতে বেইলবন্ড জমা দেয়ার পরই নতুন মামলায় গ্রেফতারের আবেদন করছে পুলিশ। এ নিয়ে দু-দফা নতুন মামলায় তাদের মুক্তি আটকে গেলো। ধংসাত্বক ও নাশকতার  ১২ মামলায় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অর্ধশত নেতাকর্মী গত একমাস ধরে জেলে রয়েছেন। বলতে গেলে পুরো জেলা বিএনপিই করাগারে রয়েছে। বারবার নতুন মামলায় আটকে যাচ্ছে তাদের মুক্তি। দলীয় সুত্রে জানা যায়- বিভিন্ন ধরনের ১২ টি মামলার আসামী জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাসহ ৪৬ জন গত ২৬ শে অক্টোবর আদালতে জামিন আবেদন করেন।  তাদের মধ্যে ৪২ জন এর জামিন নামঞ্জুর করে আদালত জেল হাজতে পাঠানোর আদেশ দেয়। এসব মামলায় উচ্চ আদালত থেকে জামিন এনে গত ১৭ নবেম্বর নিম্ন আদালতে বেইলবন্ড জমা দেয়া হয়। এদিনই জামিনপ্রাপ্ত নেতাকর্মীদের ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৬(২) ধারার মামলায় (নং ৩৩,তারিখ ১১/১০/১৫ ইং) আবার গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। এ মামলায় গত দু-দিন আগে উচ্চ আদালত থেকে জামিন পান কারান্তরীন ৩২ বিএনপি নেতাকর্মী। গতকাল বৃহস্পতিবার স্থানীয় আদালতে বেইলবন্ড জমা দেয়ার পর নতুন আরেকটি মামলায় তাদের গ্রেফতারের আবেদন করা হয়। তাদের আইনজীবি সুত্রে জানা যায়,২১ শে অক্টোবরের একটি মামলায় তাদের সংশ্লিষ্টতার উল্লেখ করে গ্রেফতারের আবেদন করা হয়েছে। দলের ঐ সুত্র জানায়-জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক’শ নেতাকর্মীর বিরুদ্ধে ২০১৫ সালে মোট ১২ টি মামলা হয়। জেলা বিএনপি’র বর্তমান কমিটি,যুবদল,ছাত্রদল ও অন্যান্য সংগঠনের নেতাদের সবাইকে এসব মামলার আসামী করা হয়। তাদের মধ্যে জেলা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি,সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন,সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা ছাত্রদল সভাপতি মো: শামীম মোল্লা,যুবদল সভাপতি মো: মনির হোসেন,ছাত্রদল সেক্রেটারী মো: ইয়াছিনসহ ৪৬ জন নেতাকর্মী গত ২৬ শে অক্টোবর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। এরমধ্যে ৪ জনের জামিন মঞ্জুর করে আদালত। বাকী ৪২ জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয় ।   

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা