শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি জামাতের আটক ৫৮

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ অভিযানে বিএনপি জামায়াতের ৫৮ জননেতাকর্মীকে আটক করেছে ।মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তবে আটকদের নাম-পরিচয় জানায়নি পুলিশ। আটকদের মধ্যে জেলার নাসিরনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি লুৎফুর রহমান (৪৫)নাম জানা গেছে।জেলা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে বিএনপি ও জামায়াতের ৫৮ জন নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত ৫৮ জনকে আটক করা হয়েছে।