,

নবীনগর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন

news-image

ব্রাহ্মণবাড়িয়া থেকে রাকিবুল হাসান নুর: টেন্ডারবাজের কবল থেকে মায়ের পেটের শিশুও নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া টিপু।শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর শাখা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, এরশাদ সরকারের আমলে মওকুফ করা মসজিদ-মাদ্রাসার বিদ্যুৎ বিল দুই নেত্রী এসে সংযুক্ত করেছেন। প্রান্তিক মানুষের কাছে সেবা পৌঁছে দিতে এরশাদের চালু করা উপজেলা ব্যবস্থাও বাতিল করেছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। উপজেলা ব্যবস্থা খালেদা জিয়ার কাছে 'উপজ্বালায়' পরিণত হয়েছিল।তিনি আরও বলেন, দেশের কোথাও এখন আইনের শাসন নেই। বর্তমান সরকারের দলীয় কর্মীরা শুধু নিজেদের পকেট ভারি করছে।নবীনগর পৌর জাতীয় পার্টির আহ্বায়ক ইধন খানের সভাপতিত্বে অনু্ষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় জাতীয় পার্টির শিল্প বিষয়ক সম্পাদক ও নবীনগর উপজেলা শাখার সভাপতি কাজী মামুনুর রশীদ।সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান সহিদ।এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নাছির আহমেদ খান, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি সৈয়দ মোকাব্বের, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা।সম্মেলনে পৌর কমিটির আহ্বায়ক ইধন খানকে সভাপতি, আব্দুল কুদ্দুছকে সাধারণ সম্পাদক ও মো. আলমগীরকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।আগামি ১৫ দিনের মধ্যে তাদের পূর্ণাঙ্গ কমিটি করতে নির্দেশ দেওয়া হয়েছে।                                                            

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ