বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে শত বছরের দীঘি ভরাট

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শত বছরের পুরাতন দীঘি বালি দিয়ে ভরাট করার অভিযোগ উঠেছে। ভরাট কাজ বন্ধ করার জন্য স্থানীয়রা নবীনগর উপজেলা নিবার্হী অফিসার বরাবর লিখিত আবেদন করেছে। তবে এ ব্যাপারে এখনো কোন কার্য্যকরী পদক্ষেপ গ্রহন করা হয়নি। দ্রুত এ বিষয়টি সমাধানে প্রশাসনের হস্তকেক্ষপ কামনা করেছেন এলাকাবাসী। 
অভিযোগ সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার ভোলাচং গ্রামে শত বছরের পুরোনো একটি দীঘি রয়েছে। প্রশাসনের চোখের সামনে এই ঐতিয্যবাহী পুকুরটি বালি দিয়ে ভরাট করছে প্রভাবশালী একটি চক্র। এই দীঘিতে গ্রামের শত শত নারী পুরুষ গোসল করে প্রতিদিন। এছাড়াও দীঘিটির পাশে রয়েছে একটি মন্দির। পূজারিরা দীঘি থেকে পানি দিয়ে তাদের কাজ কর্মে করে থাকেন।  তাছাড়া দীঘিটি আশে পাশে হিন্দু ও মুসিলম পরিবার বসবাস করায় তাদের পানি ব্যবহার করার মাধ্যম এটি। প্রভাবশালী চক্রটি তাদের নিজেদের দীঘি দাবী করলেও তার মধ্যে রয়েছে সরকারী খতিয়ানভ’ক্ত  জায়গা। এরপরও চলছে দীঘিটির ভরাট কাজ। দীঘিটি ভরাট করে ভুমিদুস্য চক্রটি প্লট করে বিক্রি করার কথা রয়েছে। ভরাট কাজ বন্ধ করার জন্য গত ১৯ অক্টোবর নবীনগর উপজেলা নিবার্হী অফিসার বরাবর এলাকাবাসীর পক্ষে ভোলাচং গ্রামের আবদুর রোফ মিয়া লিখিত অভিযোগ করেন। লিখিত আবেদনে তিনি ভরাট কাজ বন্ধ করার জন্য দাবি জানিয়েছেন। পাশপাশি তিনি আরও জানান দ্রুত প্রশাসন উদ্যোগ না নিলে স্থানীয়রা প্রভাবশালীদের বাধা দিলে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। 
তবে এই ব্যাপারে নবীনগর উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম মুঠোফোনে জানান এই বিষয়টি সম্পর্কে আমি খবর পেয়েছি। সহকারী কমিশনার (ভুমি) ও  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্র্শনের জন্য পাঠানো হচ্ছে।