বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন

news-image

এখন থেকে স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। সচিব জানান, এখন থেকে স্থানীয় সরকারের সব নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সদস্য পদে যারা প্রতিদ্বন্দিতা করবেন তাদেরকে দলীয়ভাবে মনোনয়ন নিতে হবে। একই সঙ্গে তাদের প্রতীকও হবে দলীয়। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরাও অংশ নিতে পারবেন।
সচিব জানান, স্থানীয় সরকারের সংশোধিত পাঁচটি আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এগুলো হলো-স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ)(সংশোধন) আইন, ২০১৫’, উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৫’, ‘জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৫’, স্থানীয় সরকার (পৌরসভা)(সংশোধন) আইন, ২০১৫’ ও স্থানীয় সরকার (সিটি করপোরেশন)(সংশোধন) আইন, ২০১৫।
 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা