,

কামরুলকে আনতে সৌদি যাচ্ছে পুলিশ

news-image

সিলেটে পৈশাচিক নির্যাতনে নিহত শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে ফিরিয়ে আনতে পুলিশের তিন কর্মকর্তা সৌদি আরব যাচ্ছেন। রবিবার দিবাগত রাত দুইটার একটি ফ্লাইটে তাঁদের ঢাকা ছাড়ার কথা। পুলিশের ওই দলের সদস্য সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত দুইটায় ফ্লাইট। আগামী ১৫ তারিখ ফেরার সম্ভাবনা রয়েছে। কামরুলকে আনতে সৌদি আরব যাওয়া ওই দলটির অপর দুই সদস্য হলেন পুলিশ সদরের অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুবুল করিম ও সহকারী পুলিশ কমিশনার এ এফ এফ নেজাম উদ্দিন।
এর আগে গত ৭ অক্টোবর এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ পুলিশ। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, শিশু রাজন হত্যা মামলাটিতে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্র তৈরিতে আমরা তৎপর। নানা নিয়মনীতি মেনে এ আসামিকে নিয়ে আসতে পারা আইনের শাসন প্রতিষ্ঠায় আমাদের ঐকান্তিক প্রচেষ্টারই অংশ। 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের