,

১৬ অক্টোবর দেশে ফিরছেন খালেদা জিয়া

news-image

আগামী ১৬ অক্টোবর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি সূত্র এ তথ্য জানিয়েছে।

লন্ডন বিএনপির শীর্ষস্থানীয় এক নেতা আজ জানিয়েছেন, এ্যামিরেটস এয়াইরলাইন্সের একটি ফ্লাইটে ১৫ অক্টোবর তার দেশে ফেরার জন্য বুকিং রয়েছে।

জানা গেছে, লন্ডনে খালেদা জিয়ার দু’চোখের সফল অপারেশন হয়েছে। লন্ডনের কিংস্টোনে বড় ছেলে তারেক রহমানের বাসায় তিনি এখন পুরোপুরি বিশ্রামে আছেন। পরিপূর্ণ সুস্থ বোধ করলে ১৬ অক্টোবরই দেশে ফিরবেন তিনি।

গত ১৫ সেপ্টেম্বর চোখের চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন। লন্ডনে তার এই ব্যক্তিগত সফর এক মাস হতে চলেছে।

বিএনপির সিনিয়র নেতারা জানিয়েছেন, সফরকালীন বেগম খালেদা জিয়া দল পুনর্গঠনের সাথে সম্পর্কিত নানা বিষয়ে বড় ছেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে বিশদ আলোচনা করেছেন। একইসাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও নিয়েছেন।

 

শীর্ষ নিউজ 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের