বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘এরশাদকে বিশেষ দূত করায় শহীদদের মর্যাদা নষ্ট হয়েছে’

news-image

 
বিএনপি বলেছে, ‘স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জেহাদ শহীদ হন। কিন্তু এখন সেই এরশাদকে প্রধানমন্ত্রী তার বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছেন। এর মাধ্যমে আসলে শহীদদের মর্যাদা নষ্ট করা হয়েছে। তাকে সরিয়ে না দিলে শহীদদের আত্মা কষ্ট পাবে। তাকে সরিয়ে দেয়া হোক।’ শনিবার নয়াপল্টনে দলের কার্যালয়ে শহীদ জেহাদ দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এ দাবি জানান।
 
রিপন সম্প্র্রতি দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনায় বিভিন্ন রাষ্ট্রের উদ্বেগ প্রসঙ্গে বলেন, ‘বেশ কয়েকটি বিদেশি রাষ্ট্র বাংলাদেশে যখন ভ্রমণ সতর্কতা জারি করেছে। অধিক নিরাপত্তার প্রশ্নে দেশের পর্যটন মেলা স্থগিত হয়ে গেছে এবং বিদ্যুত্ উত্পাদনের সঙ্গে যুক্ত বিদেশিরা কর্মস্থল ছেড়ে ঢাকায় অবস্থান নিয়েছেন। বিদেশিরা এখানে তাদের নাগরিকদের চলাচলের প্রশ্নে অধিক সতর্কতা দিচ্ছেন। এ সব বিষয় জাতি হিসেবে আমাদের যেমন ভাবিয়ে তোলে, উদ্বিগ্নও করে।’ ড. রিপন বলেন, ‘বাংলাদেশের মানুষের ধর্মসহনশীলতার চিরায়ত ঐতিহ্য প্রশ্নবিদ্ধ হওয়ার পথে, এই বিষয়টি নিয়ে আমরা আরো বেশি উদ্বিগ্ন।’
 
আসাদুজ্জামান রিপন বলেন, ‘আমরা দৃঢ়তার সাথে আমাদের বিদেশি বন্ধুরাষ্ট্রসমূহকে বলতে চাই—বাংলাদেশের সব ধর্মের মানুষ ধার্মিক, কিন্তু তারা ধর্মান্ধ নন। তারা কোনোমতেই কোনো উগ্রপন্থাকে প্রশ্রয় দেন না বরং ঘৃণা করেন। এমনি পরধর্মসহিঞ্চু একটি রাষ্ট্রে বিদেশিসহ সব মানুষ নিরাপদ বোধ করবেন—এটাই আমাদের প্রত্যাশা।’

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা