বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খারঘর গণহত্যা দিবস পালন নানা কর্মসূচীতে

news-image

আমিরজাদা চৌধুরী : নবীনগরের খারঘর গনহত্যা দিবস পালিত হয়েছে আজ শনিবার। এ উপলক্ষে স্মরনসভা,মিলাদ ও গনকবরে পুস্পস্তবক অর্পন কর্মসূচী পালন করা হয়। এছাড়া এলাকার মুক্তিযোদ্ধা,পাকহানাদারদের বর্বর হামলার শিকার হয়ে বেচে যাওয়া কয়েকজনসহ ৪০ জনকে ক্রেষ্ট প্রদান করা হয়। উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে পাগলী নদীর তীরবর্তী নবীনগরের বড়াইল ইউনিয়নের খারঘর গ্রামে পাক বাহিনী জাহাজ নিয়ে ঢুকে নিরীহ গ্রামবাসীর উপর বর্বর হামলা চালায়। এই হামলায় খারঘর গ্রামের ৪৩ নারী-পুরুষ ও শিশু নিহত হয়। আহত হয় আরো অনেকে। নিহত ৪৩ জনের মধ্যে ২৭ জনকে খারঘর গ্রামে গণকবর দেওয়া হয়। এরপর থেকে প্রতিবছর ১০ অক্টোবর খারঘর গণকবর সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটি দিবসটি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার সকালে স্থানীয় উপজেলা প্রশাসন, এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিরা গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। দুপুরে খারঘর গণকবর সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল ও স্মরণসভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধকালীন নবীনগর এলাকার গ্রুপ কমান্ডার, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ খোকন। 
Brahmanbaria_Shommanona Pic-2খারঘর গ্রামের তাজুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল ইসলাম, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল ইসলাম শাহন,ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক ক্রীড়া সম্পাদক ইমরুল কবীর সুমন,দৈনিক মানবজমিনের ষ্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজন প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ঢাকা মহানগর যুবদলের দফতর সম্পাদক হাজী মোঃ মহসিন মিয়া, জিটিভি’র ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জহির রায়হান,নবীনগর উপজেলা যুবলীগের সভাপতি সামস্ আলম,ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজম, নবীনগর উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান নান্নু বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক বাবুল, বড়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাকির হোসেন,খারঘর গণকবর বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ জীবন, নবীনগর উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার রজব আলী মোল্লা, বড়াইল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জাহাঙ্গীর আলম, সাবেক চেয়ারম্যান নাজমুল হক জসিম, বিশিষ্ট সমাজ সেবক মুজিবুর রহমান, বড়াইল ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মনির হোসেন,বড়াইল নিউজের এডমিন মো: আমিনুল ইসলাম।
পরে গনকবরের উন্নয়নে অবদান রাখায় সাবেক সংসদ সদস্য এডভোকেট শাহ জিকরুল আহমেদ খোকন, গণহত্যার সময় বর্বর হামলার শিকার হয়ে বেঁচে থাকা মুক্তিযোদ্ধা মমিনুল হক সুধন ও রিনা বেগমসহ ৪০ জনকে সম্মাননা প্রদান করা হয়। গনকবর এর উন্নয়নে লেখালেখির মাধ্যমে অবদান রাখায় সাংবাদিক ইমরুল কবির সুমন,দৈনিক মানবজমিনের ষ্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজন ও জিটিভি’র ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জহির রায়হানকে ক্রেষ্ট প্রদান করা হয়। সৌদি প্রবাসী মোশারফ হোসাইন ভূইয়ার সৌজন্যে এসব সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।