বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার সকাল ফের ইলিশ ধরা শুরু

news-image

মা ইলিশ রক্ষায় ১৫ দিনের জন্য নদীতে ইলিশ মাছসহ সকল প্রকার মাছ ধরার উপর নিষেধাজ্ঞা শুক্রবার শেষ হয়েছে। রাত ১২টায় নিষেধজ্ঞার মেয়াদ শেষ হবার পর থেকেই নদীতে জেলেরা নামতে শুরু করে। শনিবার সকাল থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ দেশের বিভিন্ন নদীতে পুরোদমে মাছ ধরতে ব্যস্ত তারা। নদীতে নেমেছেন হাজার হাজার জেলে।মা ইলিশ রক্ষায় গত ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছিল সরকার। এ অবস্থায় চাঁদপুরের প্রায় ৮০কিলোমিটার নদী এলাকায় মাছ ধরা বন্ধ থাকে। চাঁদপুরে নিষেধজ্ঞা বাস্তবায়নে প্রশাসনিক কঠোর নজরদারি থাকলেও আশপাশের লক্ষীপুর, শরীয়তপুর, ভোলা ও বরিশাল জেলার নদীতে ডিমওয়ালা মা ইলিশ নিধনের মহোৎসব চলেছে।

চাঁদপুর মৎস্য অধিদপ্তর জানায়, নিষিদ্ধ সময়ে নদীতে মাছ শিকারের অপরাধে গত ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ২৫৯ জন জেলেকে সর্বোচ্চ ২ বছরসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। আদায় করা হয়েছে জরিমানা। সেই সঙ্গে এ সময়ে ১৩ লাখ মিটার কারেন্ট জাল এবং প্রায় ১ টন মা ইলিশ জব্দ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম