,

স্বাস্থ্য অধিদপ্তর অভিমুখে মেডিকেল ভর্তিচ্ছুদের মিছিল (ভিডিও)

news-image

শাহবাগে অবস্থান কর্মসূচি শেষে স্বাস্থ্য অধিদপ্তর অভিমুখে মিছিল নিয়ে যাচ্ছেন ভর্তিচ্ছুক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মিছিলটি কাওরান বাজারে সোনারগাঁ হোটেল এলাকায় পৌঁছলে সেখানে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের বাধা পেরিয়ে শিক্ষার্থীরা মহাখালির দিকে যাচ্ছেন।
এদিকে শাহবাগে অবস্থান কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সংহতি প্রকাশ করেন। অবস্থানের কারণে শাহবাগ হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়, আশপাশের রাস্তায় তৈরি হয় দীর্ঘ যানজট।
অবস্থানে সংহতি জানিয়ে বিএসএমএমইউ’র শিক্ষক প্রতিনিধিরা বলেছেন, অসৎভাবে পরীক্ষা দিয়ে যারা চিকিৎসক হবেন তাদের কাছ থেকে সৎ সেবা আশা করা যায় না। শিক্ষার্থীদের দাবি অনুযায়ি নতুন করে পরীক্ষা নেয়ার দাবি জানান তারা।
দুপুরের আগে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল এলাকা থেকে একত্রিত হয়ে শাহবাগের দিকে মিছিল নিয়ে যান। এসময় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেন। মেডিকেল ভর্তিচ্ছুকদের দাবির প্রতি সংহতি জানিয়ে আজ সারা দেশে বামসংগঠনগুলোর ডাকে ছাত্র ধর্মঘট চলছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা পুনরায় ১২ অক্টোবর সারা দেশে বিক্ষোভ সমাবেশ করাবে।

https://www.youtube.com/watch?v=dJzNBDPbgzI

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের