,

পূর্বাচলে হচ্ছে ১৩০তলা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র

news-image

ডেস্ক রিপোর্ট : দেশে আন্তর্জাতিকমানের আরও একটি সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্র (কনভেনশন এ্যান্ড এক্সিবিশন সেন্টার) নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ১৩০তলা বিশিষ্ট এই আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্রটি স্থাপিত হবে ঢাকার অদূরে পূর্বাচলে। সম্মেলন কেন্দ্রটি নির্মাণে ৪০ একর জায়গা দেবে পূর্ত মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক ‘কেপিসি ডেভেলপমেন্ট গ্রুপ’ এটি নির্মাণ করবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সম্প্রতি কেপিসি গ্রুপের প্রধান বাংলাদেশি বংশোদ্ভূত ড. কালি প্রদীপ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা সফর করে। এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে এক বৈঠকে এই আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্রটি নির্মাণে তারা তাদের আগ্রহের কথা জানান। এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্র নির্মাণে সম্ভাব্য স্থানও পরিদর্শন করেন তারা।
সূত্র জানায়, প্রথমে ঢাকার কেরানীগঞ্জে প্রস্তাবিত আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্রটি নির্মাণের চিন্তা-ভাবনা করা হয়েছিল। কিন্তু কিছু কারিগরি সমস্যার কারণে শেষ পর্যন্ত পূর্বাচলে এটি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেরানীগঞ্জে যে জায়গা দেখা হয়েছিল সেখানকার ভূ-প্রকৃতি প্রস্তাবিত প্রকল্পের উপযোগী নয়। সেখানে এত উঁচু ভবন নির্মাণ করা সম্ভব নয়।
সূত্র জানায়, আগামী ২০১৭ সালের মে-জুনে ঢাকায় ইসলামী উন্নয়ন ব্যাংকের বার্ষিক সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সম্মেলনকে সামনে রেখে ২০১৬ সাল নাগাদ এর নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
গৃহীত পরিকল্পনা অনুযায়ী, প্রকল্প এলাকায় বহুতলবিশিষ্ট বেশ কয়েকটি বড় ভবন নির্মাণ করা হবে। সম্মেলন কেন্দ্রটিতে ৫ হাজার আসনের একটি গ্যালারি ও ৫০০ আসনের দুটি গ্যালারি থাকবে। থাকবে ২০০ আসনের ১০টি সেমিনারকক্ষ। প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদেরসহ প্রায় ১০০টি বিভিন্ন ধরনের দফতর থাকবে। কনভেনশন সেন্টার ছাড়াও প্রকল্প এলাকায় আন্তর্জাতিকমানের হাসপাতাল, হেলিপ্যাড, স্টেডিয়াম, সুইমিংপুল, গল্ফ মাঠ, বয়স্কদের নিবাস, শপিংমলসহ নানান ধরনের সুযোগ-সুবিধা থাকবে।
এ ছাড়া প্রকল্প এলাকায় ব্যক্তি মালিকানাধীন ক্যাফেটরিয়া ও রেস্তোরাঁ গড়ে উঠতে পারে। কাছাকাছি এলাকায় দুটি হোটেল, একটি শপিং প্লাজা ও একটি এক্সিবিশন হল রাখা হবে। থাকবে ৫০০ গাড়ি রাখার পার্কিং ব্যবস্থা। দ্য রিপোর্ট

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের