শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক দিনের জন্য বঞ্চিত দুই হাজার বিসিএস ক্যাডার

news-image

সিলেকশন গ্রেড বাতিল
১০ বছর চাকরির পর সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পাওয়ার কথা। কিন্তু অষ্টম জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড বাতিল করায় মাত্র একদিনের জন্য বঞ্চিত হলেন প্রায় দুই হাজার বিসিএস ক্যাডার। এ কারণে ১ দিন প্রমার্জনা করে সিলেকশন গ্রেড প্রদানে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বঞ্চিতরা। গতকাল শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে ২৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ফোরামের নেতারা এ দাবি জানান।  ফোরামের সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক মনিরুল আলম মাসুমের নেতৃত্বে ৩১ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন। এ সময় নূরুল হক, এ কে এম মাসুদ, মো. জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।